ঢাকা ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বড় অভিযানের জন্য মাকরানের মতো বৃহৎ জাহাজ তৈরি করবে ইরান: সেনাপ্রধান

মেজর জেনারেল মুসাভি

মেজর জেনারেল মুসাভি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, ইরানের বৃহত্তম সামরিক জাহাজ মাকরানের মতো আরও জাহাজ তৈরির পরিকল্পনা রয়েছে।

ডেস্ট্রয়ার ও যুদ্ধজাহাজসহ নানা ধরণের নৌযান নির্মাণে নিজেদের সক্ষমতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, নৌবাহিনী সব মহাসাগরেই সক্রিয়ভাবে উপস্থিতি বজায় রাখতে চায়। একইসঙ্গে তারা সাজ-সরঞ্জামের দিক থেকেও শতভাগ স্বনির্ভরতা অর্জনের পক্ষে।

ইরানের সেনাপ্রধান বলেন, বর্তমানে জাহাজ নির্মাণে গতি এসেছে। আগে জামারানের মতো একটি ডেস্ট্রয়ার নির্মাণে ১০ বছরের বেশি সময় লাগত এখন সেই সময়সীমা কমে এসেছে। এখন সবচেয়ে কম সময়ের মধ্যে ডেস্ট্রয়ারসহ প্রয়োজনীয় নৌ সরঞ্জাম নির্মাণ করতে পারে ইরান।

ইরানের তৈরি নতুন ডেস্ট্রয়ারগুলো অনেক উন্নত এবং এগুলোর সক্ষমতাও অনেক বেশি বলে তিনি জানান।

জেনারেল মুসাভি আরও বলেন, আগামীতে আরও বড় ধরণের নৌ অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ কারণে মাকরানের মতো আরও জাহাজ নির্মাণ করা হবে।

মাকরান হচ্ছে ইরানের সবচেয়ে বড় জাহাজ। সম্প্রতি এই জাহাজের নেতৃত্বে আটলান্টিক মহাসাগরে অভিযান পরিচালনা করেছে ইরানের ৭৫ তম নৌবহর।সূত্র:পার্সটুডেবাংলা

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বড় অভিযানের জন্য মাকরানের মতো বৃহৎ জাহাজ তৈরি করবে ইরান: সেনাপ্রধান

আপডেট সময় ০৯:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১