ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

পাচারকালে শ্রীবরদীতে জনতার হাতে মাধ্যমিকের ১৭ বস্তা বই আটক

পুলিশ বইগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় মাধ্যমিকের ১৭ বস্তা বই পাচারকালে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বইগুলো উদ্ধার করে। ৮ সেপ্টেম্বর রাত এগারোটার দিকে উপজেলার ঘোনাপাড়া নয়াবাজার এলাকা থেকে ওইসব বই উদ্ধার হয়। এসময় একটি ইজিবাইক ও তার চালক রুবেল মিয়াকে আটক করা হয়।

আটক রুবেল পার্শ্ববর্তী উপজেলা ঝিনাইগাতীর লইখা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

তবে ৯ সেপ্টেম্বর সকাল পর্যন্ত উদ্ধারকৃত ওইসব বইয়ের মোট সংখ্যা জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৮ সেপ্টেম্বর রাত এগারোটার দিকে ঘোনাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৭ বস্তা বই একটি ইজিবাইকে নিয়ে যাওয়ার সময় আটক করে স্থানীয় জনতা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওইসব বই উদ্ধার করে একটি পিকআপ ভ্যানে করে থানায় নিয়ে যায়। এ সময় ইজিবাইক চালক রুবেলকে আটক করা হয়।

উদ্ধার হওয়া বইগুলো ২০২০-২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক শাখার। যা ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্য বই।

শ্রীবরদী থানা পুলিশের ওসি তদন্ত আবুল হাশেম জানান, বইয়ের তালিকা করে পরবর্তীতে এর সংখ্যা বলা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

পাচারকালে শ্রীবরদীতে জনতার হাতে মাধ্যমিকের ১৭ বস্তা বই আটক

আপডেট সময় ০৩:১৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১