ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

আগ্নেয় বেলুন নিক্ষেপের পর গাজায় বিমান হামলা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইসরাইল ৬ সেপ্টেম্বর রাতে গাজায় বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ এ উপত্যকা থেকে আগ্নেয় বোমা হামলার পর পাল্টা জবাব দিতে সেখানে এ বিমান হামলা চালানো হয়। সামরিক বাহিনী একথা জানায়। খবর এএফপি’র।

আগ্নেয় বোমা হামলার জন্য হামাসকে দায়ী করে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করা এ জঙ্গি গ্রুপের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়।

ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘রাতে আইডিএফ যুদ্ধ বিমান ব্যবহার করে হামাসের রকেট তৈরীর একটি কারখানায় এবং খান ইউনিসে হামাসের একটি সামরিক কম্পাউন্ডে হামলা চালানো হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলী সেনাবাহিনী গাজার উত্তরে কামান হামলাও চালিয়েছে।

ফিলিস্তিন হাসপাতাল সূত্র জানায়, এ হামলায় কোন প্রাণহানি ঘটেনি।

এদিকে দিনের প্রথম দিকে ইসরাইলি যোদ্ধারা জানায়, আগ্নেয় বেলুন হামলায় গাজা উপত্যকার নিকটবর্তী তিনটি জঙ্গলে আগুন ধরে যায়।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

আগ্নেয় বেলুন নিক্ষেপের পর গাজায় বিমান হামলা

আপডেট সময় ০৫:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১