ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

গত ২৪ ঘন্টায় ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি ২৬৬ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ২৬৬ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় ২২০ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৪৬ জন।

৩১ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে (৩০/৮/২০২১ সকাল ৮ টা থেকে ৩১/৮/২০২১ সকাল ৮ টা পর্যন্ত) পাঠানো ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্যে এসব জানানো হয়েছে।

এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে (১/১/২০২১-৩১/৮/২০২১) এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১০ হাজার ৩৫৬ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে একই সময়সীমায় এ পর্যন্ত হাসপাতাল থেকে সেবা নিয়ে এবং ছাড়া পেয়ে বাড়ি ফিরেছে ৯ হাজার ১১০ জন।

তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট একহাজার ২০২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এরমধ্যে ঢাকার সরকারি হাসপাতালে ও বেসরকারি ৪১টি হাসপাতালে ১০১৫ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে বর্তমানে ১৮৭ জন ভর্তি রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

গত ২৪ ঘন্টায় ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি ২৬৬ জন

আপডেট সময় ১০:২১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১