ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

যমুনা সারকারখানার তরল বর্জ্য দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সারকারখানার তরল বর্জ্য দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি যমুনা সারকারখানা থেকে নির্গত বিষাক্ত তরল বর্জ্য দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। ২৭ আগস্ট সকালে ঘন্টাব্যাপী তারাকান্দি তিতাস মোড় এলাকায় তরল বর্জ্য দূষণ বন্ধ ও ক্ষতি পূরণের দাবিতে মানববন্ধন করেছে। মানববন্ধনে তারাকান্দি ও চরপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের দুই শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা সারকারখানা থেকে নির্গত বিষাক্ত তরল কারখানার চারপাশের নিচু জমিতে ছড়িয়ে পড়ছে। এতে মরে গেছে পুকুরের মাছ, ক্ষেতের ফসল, বনজ ও ফলজ গাছপালা। কারখানা কর্তৃপক্ষকে বারবার বিষয়টি জানিয়েও কোন কাজ হয়নি। তাই তারা ক্ষতি পূরণের দাবিতে মাঠে নেমেছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা নানা কর্মসূচি পালন করে যাবেন বলেও হুশিয়ারি দেন।

তারা আরও বলেন, তরল বর্জ্য কারখানা থেকে বের হয়ে নিচু এলাকাগুলোতে প্রবেশ করছে। এই তরল বর্জ্য শরীরের যে স্থানে লাগে সেখানেই চর্মরোগ ধরে পড়ছে। শিশুদের শ্বাসপ্রশ্বাসের ব্যাপক ক্ষতি হচ্ছে। এই তরল বর্জ্য নিষ্কাশনের একমাত্র একটি কালভার্ট ছিল, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। সেই পানি বের হবার একমাত্র কালভার্টের মুখটি খুলে দেওয়ারও দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা কৃষকলীগের যুগ্মসম্পাদক এ বি এম মোশরেকুল আলম লিচু, পোগলদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সাবের হোসেন, ব্যবসায়ী লিটন মিয়া, জয়নাল আবেদীন প্রমুখ ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

যমুনা সারকারখানার তরল বর্জ্য দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১০:৩৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১