ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। ১৪ আগস্ট রাত ৮টার দিকে উপজেলার বৈলর বড়পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ময়মনসিংহগামী হালুয়াঘাটের যাত্রীবাহী ইমাম পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে ৷ আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। হতাহতদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে।সূত্র:ডেইলি বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের

আপডেট সময় ০৯:৫১:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১