ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে র‌্যাবের অভিযানে নকল দয়াল বিড়িসহ একজন গ্রেপ্তার

গ্রেপ্তার বিড়ি ব্যবসায়ী মো. আল আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলার বাজিদখিলা গ্রামে ৭ আগস্ট রাতে অভিযান চালিয়ে নকল দয়াল বিড়িসহ মো. আল আজাদ (৩৪) নামে এজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তিনি শেরপুর সদর উপজেলার কোরালিয়া কান্দা গ্রামের মো. মল্লিক হোসেনের ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ৭ আগস্ট রাত সোয়া ১১টার দিকে শেরপুর সদর উপজেলার বাজিদখিলা গ্রামের উত্তরা ব্রিকস ফিল্ডের সংলগ্ন মো. আব্দুল লতিফের চায়ের দোকানের দক্ষিণে রাস্তা থেকে নকল বিড়ি ব্যবসায়ী মো. আল আজাদকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে দুই বস্তা (৫৯ হাজার ৫০০টি) নকল দয়াল বিড়ি, একটি মোবাইল ও নগদ ১০ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, বিড়ি ব্যবসায়ী আজাদ দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে দয়াল বিড়ি তৈরি করে শেরপুর জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। যে কোন সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার বিড়ি ব্যবসায়ীর বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে র‌্যাবের অভিযানে নকল দয়াল বিড়িসহ একজন গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১