ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ইরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার প্রত্যয় ওমানের পররাষ্ট্রমন্ত্রীর

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বাদর আল-বুসায়িদি ইরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে তার দেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইরানের নতুন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির প্রশাসনের সঙ্গে আগের মতো ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবে মাস্কাট।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী ৩ আগস্ট তেহরানে প্রেসিডেন্ট রায়িসির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রিত রাষ্ট্রীয় অতিথি হিসেবে যোগ দেন। এরপর তিনি পদস্থ প্রতিনিধিদল নিয়ে ইরানের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে বুসায়িদি গত আট বছরে ওমানের সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী করার কাজে বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী জারিফের নিরসল প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে পরস্পরের আরও বেশি কাছে নিয়ে আসার লক্ষ্যে মাস্কাট সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।

সাক্ষাতে ওমান ও ইরানের মধ্যকার সম্পর্ককে আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের অনুকরণীয় আদর্শ বলে উল্লেখ করেন জারিফ। তিনি ইরানের পরবর্তী সরকারের সঙ্গে আগের মতো ঘনিষ্ঠতা বজায় রাখতে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী প্রতিটি দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে তেহরানের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ গত এপ্রিলে কাতার ও ইরাক সফর শেষে ওমান সফর করেছিলেন।সূত্র:পার্সটুডেবাংলা।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ইরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার প্রত্যয় ওমানের পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ০১:৪৯:০০ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১