ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

শেরপুরে করোনার টিকা নিতে এসে স্বাস্থ্যকর্মীর ঘুষিতে আওয়ামী লীগ নেতা আহত

আহত আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান

আহত আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় করোনাভাইরাসের টিকা নিতে এসে স্বাস্থ্যকর্মীর কিল ঘুষিতে আতিকুর রহমান (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন। অভিযুক্ত ওই স্বাস্থ্যকর্মীর নাম সোহেল মিয়া। ২৯ জুলাই দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

একাধিক সূত্রে জানা যায়, ২৯ জুলাই দুপুরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকা নিতে যান। এ সময় স্বাস্থ্যকর্মী সিএসসিপি সোহেল মিয়া টিকা দিতে দেরি হবে জানিয়ে তাকে অপেক্ষা করতে বলেন।

এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সোহেল ওই আওয়ামী লীগ নেতার নাকে কিল ঘুষি মারেন। এ ঘটনায় আতিকুর রহমানের নাক মুখ রক্তাক্ত হয়ে আহত হন।

স্বাস্থ্যকর্মী সোহেল মিয়া জানায়, ওই আওয়ামী লীগ নেতা উত্তেজিত হয়ে তাকে আঘাত করলে সে আত্মরক্ষার চেষ্টা করে।

বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ জসিম উদ্দিন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উভয় পক্ষ মিমাংসায় না আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শেরপুরে করোনার টিকা নিতে এসে স্বাস্থ্যকর্মীর ঘুষিতে আওয়ামী লীগ নেতা আহত

আপডেট সময় ০৭:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১