ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

শেরপুরে শ্বাসকষ্ট নিয়ে হাজতির মৃত্যু

শেরপুর জেলা কারাগার। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর জেলা কারাগারে থাকা তৈমদ্দিন (৪৫) নামে এক হাজতি শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২৭ জুলাই দুপুরে জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দুটি মাদক মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। তৈমদ্দিন শহরের পশ্চিম গৌরীপুর মহল্লার সিরাজ আলীর ছেলে।

জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর ভ্রাম্যমাণ আদালত তৈমদ্দিনকে দুটি মাদক মামলায় দন্ড দিয়ে কারাগারে পাঠায়। এর মধ্যে একটি মাদক মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও আরেকটি মাদক মামলায় দেড় মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত হয়ে করাভোগ করছিলেন তিনি। আগামী ১৫ আগস্ট তার সাজার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

কারাগারের জেলার তারিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে তৈমদ্দিন শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। কিছুদিন থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৭ জুলাই সকালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে তাৎক্ষণিকভাবে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

তৈমদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও চিকিৎসক মোবারক হোসেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

শেরপুরে শ্বাসকষ্ট নিয়ে হাজতির মৃত্যু

আপডেট সময় ০৬:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১