ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হলেন জেলায় শ্রেষ্ঠ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড

কোরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণ পদ্ধতি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কোরবানির পশু জবাই’র পূর্বে পশুকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে এবং জবাই’র স্থান সমতল ও পরিষ্কার হতে হবে।

কোরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণে করণীয় সম্পর্কে ২১ জুলাই এক তথ্য বিবরণীতে বলা হয়েছে- কোরবানির পশু জবাই’র স্থানে রক্ত জমার জন্য প্রয়োজনীয় সাইজের গর্ত করে নিতে হবে। জবাই করার ছুরি বড় এবং যথেষ্ট ধারালো হতে হবে। জবাই‘র পর পশুর রক্ত সম্পূর্ণ ঝরাতে সময় দিতে হবে।

তথ্য বিবরণীতে বলা হয়, কোরবানির পর পশু টানা হেঁছড়া করা যাবে না। এতে ঘর্ষণে চামড়া নষ্ট হতে পারে। কোরবানির বর্জ্য দ্রুত ও সঠিকভাবে অপসারণ করে জীবানুনাশক ছিটিয়ে দিতে হবে। মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহারসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

সঠিকভাবে চামড়া ছাড়ানোর পদ্ধতি-পশু কোরবানির পর সুচালো মাথার ছুরি দিয়ে সঠিকভাবে লম্বালম্বিভাবে চামড়া কাটতে হবে। এর পর বাঁকানো মাথার ছুরি দিয়ে চামড়া ছাড়াতে হবে এবং রক্তমাখা ছুরি কোনভাবেই চামড়ায় মোছা যাবে না। লবণ দিয়ে কাঁচা চামড়া সংরক্ষণের পূর্বে চামড়ায় লেগে থাকা মাংস, চর্বি, রক্ত, পানি, মাটি ও গোবর ভালোভাবে পরিষ্কার করতে হবে। চামড়া ছাড়ানোর ৪ থেকে ৫ ঘন্টার মধ্যে গরুর চামড়ায় ৭ থেকে ৮ কেজি, ছাগলের চামড়ায় ৩ থেকে ৪ কেজি লবণ ভালোভাবে প্রয়োগ করতে হবে, যাতে কোন স্থান ফাঁকা না থাকে।

এ ছাড়া চামড়া সংরক্ষণের স্থান একটু উচু হতে হবে, যাতে চামড়া থেকে পানি ও রক্ত সহজেই গড়িয়ে যেতে পারে। এমনভাবে চামড়া সংরক্ষণ করতে হবে, যাতে বৃষ্টির পানি বা রোদ না লাগে এবং স্বাভাবিক বাতাস চলাচল করতে পারে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

কোরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণ পদ্ধতি

আপডেট সময় ০৩:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১