ঢাকা ১০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

জামালপুরে ৪ জন চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

জামালপুর শহরের বাইপাস মোড়ে ১৪ অক্টোবর অভিযান চালিয়ে হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালানোয় চারজন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আসাদুজ্জামান এ অভিযান চালান। জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালানোর অভিযোগে ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশের ১৩৭, ১৩৮ ধারায় চারজন চালককে জরিমানা করা হয়। তাদের কাছ থেকে মোট ১ হাজার ৪০০ টাকা আদায় করা হয়।

জরিমানায় দণ্ডপ্রাপ্ত চালকেরা হলেন জামালপুরের দামদরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম, বাগেরহাটা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোজ্জাম্মেল হক, গোলাপবাগ এলাকার মৃত শাহ আলমের ছেলে সুমন ও গহেরপাড়া এলাকার মৃত ওসমান গণির ছেলে হাকিম।

অভিযোগকারী জামালপুর বিআরটিএ এর পরিদর্শক ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

জামালপুরে ৪ জন চালককে জরিমানা

আপডেট সময় ১০:০২:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮