ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

তুর্কি জনমত উপেক্ষা করে ইসরাইলি প্রেসিডেন্টের সঙ্গে এরদোগানের ফোনালাপ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দখলদার ইসরাইলের নয়া প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি বর্ণবাদী ইসরাইলের নয়া প্রেসিডেন্টকে অভিনন্দন জানান এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

তুরস্কের জনমতকে উপেক্ষা করে ইসরাইলি প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করলেন এরদোগান। তুরস্কের জনমত জরিপে বারবারই দেখা যাচ্ছে সেদেশের জনগণ ইসরাইলের সঙ্গে যোগাযোগ ও সম্পর্কের বিরোধী।

তুর্কি প্রেসিডেন্টের দপ্তর থেকে আজ বলা হয়েছে, সোমবারের ফোনালাপে এরদোগান ইসরাইলের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ রক্ষাকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুত্ববহ বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, তুরস্ক ও ইসরাইলের মধ্যে জ্বালানি,পর্যটন ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ রয়েছে।

বর্ণবাদী ইসরাইলের সঙ্গে তুরস্কের সম্পর্ক থাকলেও ২০১৮ সালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

গাজা উপত্যকায় ইসরাইলি হামলা ও তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাসে স্থানান্তরের প্রতিবাদে তুরস্ক সে সময় তেল আবিব থেকে নিজের রাষ্ট্রদূত প্রত্যাহার এবং আঙ্কারা থেকে ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল।সূত্র:পার্সটুডে বাংলা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

তুর্কি জনমত উপেক্ষা করে ইসরাইলি প্রেসিডেন্টের সঙ্গে এরদোগানের ফোনালাপ

আপডেট সময় ০৮:৪৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১