ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ইসলামপুরে ভূমিহীন ও গৃহহীনদের দুর্যোগ সহনীয় পাকা ঘর পরিদর্শন

ভূমিহীন ও গৃহহীনদের দুর্যোগ সহনীয় পাকা ঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি দল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুর উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনে গৃহনির্মাণ প্রকল্পের আওতায় ১ম ও ২য় পর্যায়ে নির্মিত পাকা ঘরের বর্তমান অবস্থান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি দল।

১০ জুলাই বিকালে উপজেলার সদর, বেলগাছাসহ বিভিন্ন ইউনিয়নের নির্মিত গৃহহীনদের ঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প প্রকৌশলী আবুল কালাম আজাদ, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম। পরিদর্শন দল সুবিধাভোগীদের নানা বিষয় জিজ্ঞাসা করেন এবং ঘরের দেয়াল ও চারপাশ দেখে নির্মাণ কাজের সন্তোষ প্রকাশ করেন।

পচাবহলা গ্রামের বুধু মন্ডল ও সখিনা বেগম সন্তুষ্টী প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে পেয়ে সুখে আছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করেন তিনি।

ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন জানান, সদর ইউনিয়নে যে কয়টা ঘর বরাদ্দ করা হয়েছে তা গুনগত মানসম্মত কাজ হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর সূত্রে জানা গেছে, মুজিবশর্তবর্ষ উদযাপন উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য পুনর্বাসনে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার প্রথম পর্যায়ে ৮৮ ও ২য় পর্যায়ে ২০০ ঘর নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের হাতে জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

ইসলামপুরে ভূমিহীন ও গৃহহীনদের দুর্যোগ সহনীয় পাকা ঘর পরিদর্শন

আপডেট সময় ০৪:০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১