ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

দরিদ্রদের বিনামূল্যে করোনা পরীক্ষা করা হবে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কোভিড-১৯ প্রতিরোধ ও মোকাবিলায় দেশের দরিদ্র জনগণের করোনা সনাক্তকরণ পরীক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুধুমাত্র জুলাই মাসেই দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে করোনা পরীক্ষা করাতে পারবেন বলে সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

১ জুলাই মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পরীক্ষার ফি প্রদান করে দরিদ্র জনগোষ্ঠীর একই পরিবারের একাধিক সদস্যের করোনা শনাক্তকরণ পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে।

এমতাবস্থায়, কোভিড-১৯ প্রতিরোধ ও মোকাবিলায় দেশের দরিদ্র জনগণের কোভিড-১৯ সনাক্তকরণ পরীক্ষা শুধুমাত্র জুলাই/২০২১ মাসের জন্য বিনামূল্যে করার বিষয়ের এতদ সংশ্লিষ্ট সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দরিদ্রদের বিনামূল্যে করোনা পরীক্ষা করা হবে

আপডেট সময় ০৯:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১