ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

ব্রাজিলের বিতর্কিত পরিবেশ মন্ত্রীর পদত্যাগ

রিকার্ডো সলাস

রিকার্ডো সলাস

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ব্রাজিলের বিতর্কিত পরিবেশ মন্ত্রী রিকার্ডো সলাস ২৩ জুন তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কাঠ পাচারে এ মন্ত্রীর জড়িত থাকার অভিযোগ ওঠায় সুপ্রিম কোর্ট তদন্তের নির্দেশ দেওয়ার মাত্র এক মাস পর তিনি তার পদ থেকে সরে দাঁড়ালেন। খবর এএফপি’র।

ব্রাসিলিয়ায় প্রেসিডেন্টের প্রাসাদে এক সংবাদ সম্মেলনে ৪৬ বছর বয়সী সলাস বলেন, ‘আমি প্রেসিডেন্টের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। তিনি এ পদত্যাগপত্র গ্রহণ করেছেন।’

কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সরকারের অত্যান্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের অন্যতম সলাস ২০১৯ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকেই আমাজন রেইনফরেস্টে বনভূমি নিধনে উৎসাহদানের দায়িত্ব পালন এবং পরিবেশ রক্ষা কর্মসূচির ব্যাপক কাটছাট করেন।

সুপ্রিম কোর্ট এসব অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেয়ায় গত ১৯ মে থেকে মন্ত্রীর এ ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে ব্যাপক তদন্ত শুরু করা হয়। অভিযোগ রয়েছে যে তিনি ও তার মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সহায়তায় বিভিন্ন কোম্পানি অবৈধভাবে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বনভূমির কাঠ পাচারে জড়িত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

ব্রাজিলের বিতর্কিত পরিবেশ মন্ত্রীর পদত্যাগ

আপডেট সময় ০৫:২৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১