ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত যমুনা নদীতে পিটিয়ে হত্যা আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি বেদখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

জামালপুরে জাঙ্ক ফুড ও খোলা খাবারবিরোধী সভা অনুষ্ঠিত

জামালপুরে জাঙ্ক ফুডবিরোধী সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

‘জাঙ্ক ফুড, পথ খাবার, খোলা খাবার না খেলে, অনেক রোগ থেকে মুক্তি মিলে’ এই প্রতিপাদ্যের আলোকে ১০ জুন জামালপুর সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয় অ্যাডভোকেসি সভা। বীরমুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস।

স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আওতায় লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন কার্যক্রমের অংশ হিসেবে জামালপুরে আজমির ইন্টারন্যাশনাল নামে একটি কনসাল্টিং ফার্ম এই সভা অয়োজনে সর্বাত্মক সহায়তা করে। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগের সহকারী প্রধান মহিউদ্দিন মিয়া। সভায় ধারণাপত্র উপস্থাপন করেন জেলা জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান।

সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাকিব হোসাইন, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জামালপুর পৌরসভার কাউন্সিলর রাজিব সিংহ সাহা, পুলিশ কর্মকর্তা মনিবুর রহমান, কলেজ শিক্ষক তারিকুল ফেরদৌস প্রমুখ।

এর আগে স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সহায়তায় আজমির ইন্টারন্যাশনালের উদ্যোগে শহরে জাঙ্ক ফুড, পথ খাবার, খোলা খাবারবিরোধী মাইকের মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা করে।

জানা যায়, এসব খাবার খেয়ে অসংক্রমণ রোগে আক্রান্ত হয়ে বছরে মোট মৃত্যুর ৭০ ভাগ মানুষ প্রাণ হারায়। বক্তারা ক্যান্সার ডায়াবেটিস, হৃদরোগসহ অন্যান্য মরণব্যাধির হাত থেকে নিজেকে সুরক্ষায় রাখতে জাঙ্ক ফুড, পথ খাবার, খোলা খাবার না খাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। এ ব্যাপারে জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগ করার জন্য দাবি করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে জাঙ্ক ফুড ও খোলা খাবারবিরোধী সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৩৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১