ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরিস্থিতি বিবেচনায় ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ৮ দিন বাড়িয়েছে বাংলাদেশ সরকার।

২১ মে আগরতলা ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের সঙ্গে স্থলসীমান্ত দিয়ে যাত্রীদের চলাফেরা নিষেধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে করোনা পরিস্থিতির কারণে গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়, যার মেয়াদ শেষ হয় ৯ মে। এরপর দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়, যা আগামী ২৩ মে শেষ হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় সীমান্ত বন্ধের মেয়াদ আরও ৮ দিন বাড়ালো বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল

আপডেট সময় ১১:৪৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১