ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

জামালপুরে বিএনপি ছাত্রদলের ঝটিকা মিছিল

শাহ মো. ওয়ারেছ আলীর নেতৃত্বে বিএনপির ঝটিকা মিছিল। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠিডটকম

একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে প্রত্যাখ্যান করে জামালপুর জেলা বিএনপি ও জেলা ছাত্রদল পৃথক ঝটিকা প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে।

১০ অক্টোবর বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিশৃংখলার আশঙ্কায় শহরের স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপি কার্যালয় এবং এর আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে সকাল থেকেই বিএনপি কার্যালয় বন্ধ ছিল। সেখানে কোনো নেতা-কর্মীদের দেখা যায় নি।

শহর জুড়ে পুলিশি টহল জোরদার থাকলেও বেলা আড়াইটার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে শহরের স্টেশন রোড থেকে রায়ের প্রতিবাদে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের নিরালা হল রোডে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে শাহ মো. ওয়ারেছ আলী মামুন তার বক্তব্যে এ রায় প্রত্যাখ্যান করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে সাজা দেওয়ার তীব্র প্রতিবাদ জানান। বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতা-কর্মী এ মিছিলে অংশ নেন।

শহর বিএনপির দুই নেতাকে আটক করে গাড়িতে তুলছে পুলিশ। ছবি : বাংলারচিঠি ডটকম

এর কিছুক্ষণ পর শহরের মেডিক্যাল রোডে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমরুজ্জামান চৌধুরী দর্শনের নেতৃত্বে অপর একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের শহীদ হারুন সড়ক অতিক্রম করার সময় পুলিশ তাদেরকে ধাওয়া করে।

এ ছাড়া পুলিশ এ রায়কে কেন্দ্র করে শহরে বিশৃংখলা সৃষ্টির চেষ্টার অভিযোগে শহরের স্টেশন রোড থেকে জামালপুর শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন বাবুল ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিপ্লবকে আটক করেছে।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

জামালপুরে বিএনপি ছাত্রদলের ঝটিকা মিছিল

আপডেট সময় ০৬:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮