ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

আফগানিস্তানে জুমার নামাজের সময় বোমা হামলায় নিহত ১২

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের ভেতরে ১৪ মে জুমা নামাজের সময় বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন মুসল্লি নিহত হয়েছেন। দেশটিতে তালেবান ও আফগান সরকারের যুদ্ধবিরতির মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। খবর এএফপির।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফ্রামুর্জ বলেছেন, ‘নিহতের সংখ্যা বেড়ে ১২ হয়েছে যাদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন।’

কাবুল প্রদেশের শাকার দারাহ জেলায় একটি মসজিদের ভেতরে বোমাটি বিস্ফোরিত হয়। তালেবান ও আফগান সরকারের মধ্য যুদ্ধবিরতি চলার সময় বেশ কয়েকটি জায়গায় বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এগুলোর মধ্যে মসজিদে বোমা হামলার ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে।

দুই পক্ষই সম্মতি জানিয়েছিল যে ঈদ উপলক্ষে তিন দিন তারা যুদ্ধবিরতি পালন করবে। প্রায় দুই দশকের লড়াইতে এ ধরনের যুদ্ধবিরতি হয়েছে মাত্র চারবার।

গত ১ মে থেকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে থাকা আড়াইশ বাহিনী প্রত্যাহার শুরু করার পর থেকেই দেশটিতে সহিংসতার ঘটনা আরও বেড়ে গেছে।

গত সপ্তাহে একটি গার্লস স্কুলের কাছে বোমা হামলার ঘটনায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই ছিলেন স্কুলের ছাত্রী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আফগানিস্তানে জুমার নামাজের সময় বোমা হামলায় নিহত ১২

আপডেট সময় ১০:০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১