ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

ইসরাইল ও ফিলিস্তিনের যুদ্ধ বন্ধের চেষ্টায় ১৪ মে নিরাপত্তা পরিষদের বৈঠক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইসরাইল ও ফিলিস্তিনের সংঘাত বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও তিউনিশিয়া, নরওয়ে এবং চীন ইসরাইল ও ফিলিস্তিনের ক্রমাবণতিশীল পরিস্থিতিতে ১৪ মে নিরাপত্তা পরিষদের আরেক দফা জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।

এই বৈঠক হবে উন্মুক্ত এবং এতে ইসরাইল ও ফিলিস্তিনের প্রতিনিধি অন্তর্ভূক্ত থাকবে। ১২ মে কূটনীতিকরা এএফপি’কে একথা জানায়।

পরিষদ ১০ মে থেকে ইতোমধ্যেই দুইবার রুদ্ধদ্বার ভিডিও কনফারেন্স করেছে, এতে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র বৈঠকে যৌথ ঘোষণার বিরোধীতা করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক বলেছেন, এই নতুন বৈঠকের লক্ষ্য হচ্ছে ‘শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার চেষ্টা চালানো এবং নিরাপত্তা পরিষদ যুদ্ধ বিরতির আহবান জানাতে পারে।’

তিনি এএফপি’কে বলেন, সংঘাতের অবসানের ব্যাপারে ইসরাইল নিরাপত্তা পরিষদের যুক্ত হওয়ার বিরোধীতা করছে এবং ওয়াশিংটন এতে সমর্থন দিচ্ছে।

একাধিক সূত্র জানায়, যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত বুধবারের বৈঠকে যৌথ ঘোষণার ব্যাপারে পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪ সদস্য এর পক্ষ্যে সমর্থন দিয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

ইসরাইল ও ফিলিস্তিনের যুদ্ধ বন্ধের চেষ্টায় ১৪ মে নিরাপত্তা পরিষদের বৈঠক

আপডেট সময় ০২:০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১