ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

পৃথিবীর উদ্দেশ্যে চার নভোচারীর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ত্যাগ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ চার নভোচারী স্পেসএক্স মহাকাশ যানে করে ১ মে পৃথিবীতে ফেরার উদ্দেশ্যে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ত্যাগ করেছেন।

এই চার নভোচারী মহাকাশে ১৬০ দিন অতিবাহিত করেন।

দ্য ক্রু ড্রাগন ক্যাপসুলটি রোববার গ্রিনিচ মান সময় ০০৩৫ টায় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ছেড়ে আসে। পৃথিবীতে ফিরতে তার সাড়ে ছয়ঘন্টা লাগার কথা রয়েছে। ফ্লোরিডার পানামা সিটিতে গ্রিনিচ মান সময় ০৬৫৭ টায় স্পেসএক্সের অবতরণের কথা রয়েছে।

এদিকে মহাকাশ কেন্দ্রে থাকা সাত নভোচারীর মধ্যে যে চারজন ফিরে আসছেন তাদের একজন মার্কিন নভোচারী মাইকেল হপকিন্স। তাদের নিয়ে মহাকাশ যানটি যখন মহাকাশ কেন্দ্র ছাড়ছিল তখন হপকিন্স সেখানে রয়ে যাওয়া নভোচারীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ। পৃথিবীতে আমাদের শিগগীরই দেখা হবে।

নভোচারী হপকিন্স, ভিক্টর গ্লোভার, শ্যানন ওয়াকার ও জাপানের শোচি নগুচি গত নভেম্বরে মহাকাশে যান।

প্রাথমিকভাবে তাদের বুধবারে ফেরার কথা থাকলেও অবতরণস্থলের খারাপ আবহাওয়ার কারণে তা পেছানো হয়।

উল্লেখ্য, ২০১১ সালে স্পেস শার্টল কর্মসূচি বন্ধের পর মার্কিন মাটি থেকে আইএসএসে স্পেসএক্সের এটিই প্রথম উৎক্ষেপণ।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পৃথিবীর উদ্দেশ্যে চার নভোচারীর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ত্যাগ

আপডেট সময় ০২:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১