ঢাকা ১২:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সাংবাদিক আমিনুল ইসলাম লিটনের মৃত্যুতে মির্জা আজম এমপির শোক

সাংবাদিক এ বি এম আমিনুল ইসলাম লিটন

সাংবাদিক এ বি এম আমিনুল ইসলাম লিটন

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, ডেইলি স্টারের জামালপুরের প্রতিনিধি ও মাদারগঞ্জ নুরন্নাহার মির্জা কাশেম মহিলা কলেজের প্রভাষক এ বি এম আমিনুল ইসলাম লিটন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

দিল্লী থেকে তার স্ত্রী শারমিন জাহান জানান, কিডনি চিকিৎসার জন্য গত বছরের ডিসেম্বরে তিনি সস্ত্রীক ভারতে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ এপ্রিল তারা স্বামী-স্ত্রী দুজনই করোনায় আক্রান্ত হন। পরে অবস্থার অবনতি হলে আমিনুল ইসলাম লিটনকে ২০ এপ্রিল দিল্লীর স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ৩০ এপ্রিল তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে, তবে ব্রেইন স্ট্রোক করে আইসিইউতে ১ মে ভোরে ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, ডেইলি স্টারের জামালপুরের প্রতিনিধি ও মাদারগঞ্জ নুরন্নাহার মির্জা কাশেম মহিলা কলেজের প্রভাষক এ বি এম আমিনুল ইসলাম লিটনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

মির্জা আজম এমপি মরহুম আমিনুল ইসলাম লিটনের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

সাংবাদিক আমিনুল ইসলাম লিটনের মৃত্যুতে মির্জা আজম এমপির শোক

আপডেট সময় ১২:১৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১