ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

ইসরায়েলে তেল শোধনাগারে ভয়াবহ আগুন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইসরায়েলের হাইফা নগরীর একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন লেগেছে। ৩০ এপ্রিল নগরীর বাযান তেল শোধনাগারে এ দুর্ঘটনা ঘটে।

ইসরায়েলের গণমাধ্যম জানায়, ৩০ এপ্রিল তেল শোধনাগারে লাগা আগুন নেভাতে শুরু করেন জরুরি বিভাগের কর্মীরা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের ডাকা হয়।

ইসরায়েলের জেরুজালেম পোস্ট পত্রিকা জানায়, বাযান শোধনাগারের একটি ক্ষতিগ্রস্ত পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়।

ইসরায়েলের চ্যানেল-১২ টেলিভিশন নেটওয়ার্ক জানায়, অগ্নিকাণ্ডে তেল শোধনাগারের একটি গুরুত্বপূর্ণ পাইপ ভেঙে গেছে। এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে শোধনাগার থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। এ ঘটনায় শোধনাগারের ক্ষতি ও সম্ভাব্য হতাহতের ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

ইসরায়েলে তেল শোধনাগারে ভয়াবহ আগুন

আপডেট সময় ০৭:৩৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১