ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

লা সৌফ্রেয়ার আগ্নেয়গিরি থেকে নির্গত হচ্ছে ছাই, উত্তপ্ত নুড়ি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ক্যারিবীয় সেন্ট ভিনসেন্ট দ্বীপের সক্রিয় আগ্নেয়গিরি লা সৌফ্রেয়ার থেকে ছাই ও উত্তপ্ত নুড়ি নির্গত হচ্ছে। ৯ এপ্রিল সকালে সেন্ট ভিনসেন্টের সর্বোচ্চ শিখর লা সৌফ্রেয়ার থেকে ছয় হাজার মিটার উচ্চতায় এ উদগীরণ শুরু হয়। স্থানীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা এ কথা জানিয়েছে।

৯ এপ্রিল বিকেলে দ্বিতীয় দফা উদগিরণ ঘটে। এ সময় চার হাজার মিটার উচ্চতায় ছাইয়ের মেঘে আকাশ ঢেকে যায়।
ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট ইন্ডিজ সিসমিক রিসার্চ সেন্টার এ কথা জানায়।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, লাল ও কমলা এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া অব্যাহত আছে। তবে ছাইয়ের তীব্র উদগীরণের কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ বাধাগ্রস্ত হচ্ছে।

লা সৌফ্রেয়ার(৪,০৪৯ ফুট উচ্চতা) আগ্নেয়গিরি থেকে সর্বশেষ ১৯৭৯ সালে লাভার উদগীরণ ঘটে। এছাড়া এক’শ বছরেরও বেশি আগে ১৯০২ সালে এ আগ্নেয়গিরির বড়ো ধরনের অগ্ন্যুৎপাতে এক হাজারেরও বেশি লোক প্রাণ হারায়।

সম্প্রতি শুরু হওয়া এ উদগীরণ কয়েকদিন কিংবা কয়েকসপ্তাহ ধরেও চলতে পারে বলে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজের বিজ্ঞানীরা বলছেন।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী রালফ গঞ্জালভস বৃহষ্পতিবারই তথাকথিত লাল এলাকার লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ জারি করেছেন। এ এলাকায় প্রায় ১৬ হাজার লোক বাস করে।

৯ এপ্রিল সন্ধ্যা নাগাদ লাল এলাকার প্রায় সকল লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

উল্লেখ্য আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাত দীর্ঘদিন ধরে চললে ঘরবাড়ি ফেলে আসা এসব লোক কয়েক বছরেও হয়তো তাদের আবাসস্থলে ফিরতে পারবে না।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

লা সৌফ্রেয়ার আগ্নেয়গিরি থেকে নির্গত হচ্ছে ছাই, উত্তপ্ত নুড়ি

আপডেট সময় ০৫:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১