ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০ শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আফ্রিকার দেশ কেনিয়াকে হারিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

২ এপ্রিল সন্ধ্যায় রাজধানী ঢাকার পল্টন ময়দান সংলগ্ন ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ৩৪-২৮ পয়েন্টে হারিয়েছে কেনিয়াকে। প্রথমার্ধ খুবই বাজে কেটেছিল স্বাগতিকদের। আফ্রিকার দল কেনিয়া ১৮-১০ পয়েন্টে বিরতিতে গিয়েছিল অতিথি দলটি। প্রথমার্ধের পর দর্শকরা হতাশ হয়ে পড়েছিলেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। একের পর এক পয়েন্ট নিয়ে প্রথমে সমতায় ফেরে। তারপর আস্তে আস্তে কেনিয়াকে পেছনে ফেলে এগিয়ে যেতে থাকে।

শেষ পর্যন্ত ৩৪-২৮ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশের কাবাডি খেলোয়াড়রা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে উপহার দিয়েছে আন্তর্জাতিক ট্রফি।

লিগ পর্বে পোল্যান্ড, কেনিয়া, শ্রীলংকা ও নেপালকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট সময় ১১:০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১