ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গুলিতে ৪ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আমেরিকার লস অ্যাঞ্জেলসের ৫৫ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত গুরুত্বপূর্ণ অরেঞ্জ নগরীতে বুধবার সন্ধ্যায় বেপরোয়া গুলির ঘটনায় কমপক্ষে চারজন নিহত ও দু’জন আহত হয়েছে। স্থানীয় এসবিসি নিউজ চ্যানেল একথা জানায়। খবর সিনহুয়ার।

অরেঞ্জ পুলিশ বিভাগের বরাত দিয়ে খবরে বলা হয়, তারা স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এ গুলির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

মেট্রো সিটি ফায়ার অথোরিটি ডিসপাচ জানায়, ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয় এবং আহত দু’জনকে পার্শ্ববর্তী হাসপাতালে নেয়া হয়। অরেঞ্জ নগরীসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ১২ লাখের বেশি জনসংখ্যার দমকল এবং জরুরি চিকিৎসা সেবা প্রদানের এটি একটি জরুরি সংস্থা।

স্থানীয় এবিসি ৭ নিউজ চ্যানেল জানায়, পুলিশ কেবলমাত্র ঘটনাস্থলে পাওয়া হতাহতের সংখ্যার কথা জানায়। কিন্তু এ গুলির ঘটনায় আর কেউ হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি।

খবরে বলা হয়, সন্দেহভাজন হামলাকারী নিরাপত্তা হেফজতে রয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থার ব্যাপারে কিছু বলা হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গুলিতে ৪ জন নিহত

আপডেট সময় ০৩:২৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১