ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে ট্রাক্টরের চাপায় চালক নিহত

নিহতের স্বজনদের আহাজারি। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রাফে ট্রাক্টরের ইঞ্জিনের চাপায় সিফাত মিয়া (১৯) নামে এক চালক নিহত হয়েছেন। ২২ মার্চ সকাল ১১টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া সিরাজাঙ্গাল বিল এলাকায় এ ঘটনা ঘটে। চালক সিফাত জামালপুর সদর উপজেলার নান্দিনার পলাশতলা গ্রামের আমিনুর রহমানের ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মাটি বিক্রির ঠিকাদার শাহীন আলমের ট্রাক্টর চালক সিফাত সেঙ্গুয়া সিরাজাঙ্গাল বিল থেকে গাড়িতে মাটি ভরে খাদ থেকে উঠার সময় ট্রাক্টর উল্টে ইঞ্জিনের চাপা খেয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমা রহমান তাকে মৃত ঘোষণা করে। পুলিশকে খবর দিলে স্বজনরা লাশ নিয়ে পালিয়ে যায়।

নিহতের খালা বানেছা বেগম বলেন, গত তিন বছর আগে ভাগনে সিফাত আমার বাড়িতে আসে। এখানে থেকে মাটির ঠিকাদার শাহীন আলমসহ অনেকের ট্রাক্টর চালক হিসেবে কাজ করতো। ২২ মার্চ সকালে মাটি কাটার জন্য সেঙ্গুয়া সিরাজাঙ্গাল বিলে যায়। ওখানে ট্রাক্টরের চাপায় তার মৃত্যু হয়।

সরিষাবাড়ী থানার এসআই গোলাম মোস্তফা বাংলারচিঠিডটকমকে বলেন, ট্রাফে ট্রাক্টরের চাপায় এ চালক নিহতের সংবাদ পেয়ে হাসপাতালে যাই। যাওয়ার আগেই স্বজনরা নিহতের লাশ বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

সরিষাবাড়ীতে ট্রাক্টরের চাপায় চালক নিহত

আপডেট সময় ০৫:৪৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১