ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই

ঢাকা-মালের মধ্যে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে মৎস্য ও সাংস্কৃতিক সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহীম মোহামেদ সলিহ’র উপস্থিতিতে দুই দেশের মধ্যে এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

স্বাক্ষর অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো হচ্ছে- সমন্বিত সহযোগিতার লক্ষ্যে যৌথ কমিশন (জেসিসি), দ্বিপাক্ষিক ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) ওপর সমঝোতা স্মারক, মৎস্য ও সামুদ্রিক মৎস্য আহরনের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক এবং ২০২২-২০২৫ পর্যন্ত সাংস্কৃতিক বিনিময়ে জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের পক্ষে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহীম মোহামেদ সলিহ’র নেতৃত্বে দু’পক্ষের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকের পর এই স্বাক্ষর অনুষ্ঠানটি হয়।

পারস্পারিক সহযোগিতার জন্য যৌথ কমিশনের (জেসিসি) বিষয়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ্ শহিদ।

দ্বিপাক্ষিক ফরেন অফিস কনসাল্টিংয়ের (এফওসি) জন্য সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মালদ্বীপের পররাষ্ট্র সচিব আব্দুল গফুর মোহাম্মদ।

মৎস্য ও সামুদ্রিক মৎস্য আহরনের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ফাইয়াজ ইসমাইল।

পাশাপাশি, ২০২২-২০২৫ পর্যন্ত সাংস্কৃতিক কর্মসূচি বিনিময়ের (সিইপি) জন্য একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে মালদ্বীপের প্রেসিডেন্ট ১৭ মার্চ সকালে ঢাকায় আসেন। এ সময় সলিহ’র সহধর্মিনী, মালদ্বীপের ফার্স্ট লেডি ম্যাডাম ফাজনা আহমেদ তার সাথে ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঢাকা-মালের মধ্যে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আপডেট সময় ০৫:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১