ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত

ইসলামপুরে কষ্টি পাথরের মূর্তিসহ আটক ৩

গ্রেপ্তার মূর্তি পাচারকারী চক্রের ৩ সদস্য।

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার কিংজাল্লা এলাকায় ৬ মার্চ দুপুরে অভিযান চালিয়ে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ মূর্তি পাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার পাচারকারীরা হলেন- জামালপুরের ইসলামপুর উপজেলার কিংজাল্লা বাজার এলাকার মৃত খোকা চন্দ্র মদকের ছেলে কালাচান চন্দ্র মদক (৫৫) ও খোকন চন্দ্র মদক (৪২) এবং শেরপুর সদর উপজেলার নাকপাড়ার মজিবুর রহমানের ছেলে মো. মাজহারুল ইসলাম।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ৬ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার কিংজাল্লা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকার বড় মসজিদ সড়ক সংলগ্ন কালাচান চন্দ্র মদকের বসতবাড়ির আধাপাকা ঘরের পশ্চিম পাশের কক্ষের ভিতর থেকে মূল্যবান কষ্টি পাথরের একটি মনসা মূর্তিসহ পাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও তাদের কাছ থেকে ৫টি মোবাইল সেট, ৬টি সিম ও নগদ ১৫ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার কষ্টি পাথরের মূর্তির ওজন আনুমানিক ১২.৩ কেজি এবং আনুমানিক মূল্য ১ কোটি ২৩ লাখ টাকা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের

ইসলামপুরে কষ্টি পাথরের মূর্তিসহ আটক ৩

আপডেট সময় ১১:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১