ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ট্রিলিয়ন ডলারের ‘করোনা তহবিল বিল’ পাস

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ অবশেষে করোনা মহামারি মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার (এক কোটি ৬১ লাখ ৬ হাজার কোটি ৭০ লাখ টাকার বেশি) ‘করোনা তহবিল বিল’ পাস হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে করোনা রিলিফ এ বিলটি দেশটির নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাস হয়। এবার সিনেটের অনুমোদনের অপেক্ষা।

ধারণা করা হচ্ছে, এই বিলের ফলে কমপক্ষে ১০ লাখ বাংলাদেশি আমেরিকানসহ সাড়ে ৮ কোটি মার্কিন নাগরিক উপকৃত হবেন। পর্বতসম এই বিলে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করছেন প্রেসিডেন্ট বাইডেন।

এই বিল পাসের ফলে বার্ষিক আয় ৭৫ হাজার ডলারের কম (স্বামী-স্ত্রীর দেড় লাখ ডলার) আয়ের মার্কিন নাগরিকরা মাথাপিছু এক হাজার ৪০০ ডলারের চেক পাবেন। আর বেকাররা সপ্তাহে ৪০০ ডলার করে ফেডারেল ভাতা পাবেন আগস্ট পর্যন্ত।

শনিবার মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে ২১৯-২১২ ভোটে পাস হওয়া এ বিলে রিপাবলিকানদের সঙ্গে ডেমক্র্যাটিক পার্টির দুই কংগ্রেসম্যানও বিপক্ষে ভোট দিয়েছেন।

উল্লেখ্য, ফেডারেল ন্যূনতম মজুরি প্রতি ঘণ্টা ৭ দশমিক ২৫ ডলার নির্দ্ধারণ করা হয় ২০০৭ সালে। এরপর বাড়ানো হয়নি। এ অবস্থায় নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন স্টেটের ২৫টিরও অধিক সিটি ও স্টেট তার ন্যূনতম মজুরি ঘণ্টা বাড়িয়েছে।

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি আশা করছেন, সময়ের দাবি অনুযায়ী সিনেটও বিলটি পাস করবে। তার মতে, সারা যুক্তরাষ্ট্রের ভয়ংকর একটি পরিস্থিতি বিরাজ করছে। অনেক মানুষ দু’বেলা খাবার পাচ্ছে না। শিশুর অধিকাংশই পুষ্টিকর খাদ্যের অভাবে দিনাতিপাত করছে। এটা যুক্তরাষ্ট্রের দৃশ্য হতে পারে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রে ট্রিলিয়ন ডলারের ‘করোনা তহবিল বিল’ পাস

আপডেট সময় ০৫:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১