ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে জীবনদাতা ভারতীয় দুই সাংবাদিকের স্মৃতিফলক উন্মোচন করলেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী পশ্চিমবঙ্গের সাংবাদিক দীপক বন্দোপাধ্যায় ও সুরজিত ঘোষালের স্মৃতিফলক উন্মোচন করেছেন ভারত সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি ৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাবার আগে দুপুরে প্রেসক্লাব কলকাতা চত্বরে এফলক উন্মোচনকালে বলেন, রাজনৈতিক সীমারেখায় বিভক্ত করলেও বাংলাদেশ-ভারত এই দু’দেশের মানুষের মনকে বিভক্ত করা যায়নি। দু’দেশের এই গভীর সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীকে অবাক করে দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথে হাঁটছে।

মন্ত্রীর সফরসঙ্গী তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সারওয়ার কমলসহ ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহম্মদ ইমরান, কলকাতা উপ-হাইকমিশনার তৌফিক হাসান, প্রেসক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিস সুর ও সচিব কিংশুক প্রামাণিক, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সফররত তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও অভিনয়শিল্পীসহ বিশিষ্টজনেরা এ অনুষ্ঠানে যোগ দেন।

প্রেসক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিস সুর বলেন, তৎকালীন শব্দসৈনিক সাংবাদিকরা না থাকলে ভারত জানতে পারত না কি অস্থিরতার মধ্য দিয়ে সেদিনের বাংলাদেশ দিন কাটিয়েছে। আর মুক্তিযুদ্ধে দু’জন নয়, সব মিলিয়ে ১৩ জন সাংবাদিক তাদের জীবন দিয়েছে, যা নিয়ে প্রেসক্লাব কলকাতার শতবার্ষিকীতে একটি পুস্তকও প্রকাশ হয়েছে, জানান তিনি।

এর পরপরই কলকাতার পিয়ারলেস হোটেলে বিশ্বজোড়া বাঙালির বিশ্বমঞ্চ হিসেবে খ্যাত ওয়েবসাইট ‘বাংলা ওয়ার্ল্ড ডট কম’ আয়োজিত মধ্যাহ্নভোজ ও আলোচনায় কলকাতা ও বোম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চিত্ততোষ মুখার্জিসহ কলকাতার ও সংগঠনটির সুধীজনদের সাথে মতবিনিময় করেন ড. হাছান মাহমুদ।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

মুক্তিযুদ্ধে জীবনদাতা ভারতীয় দুই সাংবাদিকের স্মৃতিফলক উন্মোচন করলেন তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:০১:০২ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১