ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

সুচিসহ আটক নেতাদের ছেড়ে না দিলে ব্যবস্থা নেয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্র মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি সুচিসহ আটক নেতাদের ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। না হলে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এ বিষয়ে এক বিবৃতিতে বলেছেন, মিয়ানমারের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া কিংবা দেশটির গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত করার যে কোনো চেষ্টার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। আটককৃতদের ছেড়ে না দিলে মিয়ানমারের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ওয়াশিংটন।

উল্লেখ্য, এর আগে ১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি, প্রেসিডেন্ট ইউ উইন মিন্টসহ ক্ষমতসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) আরো কয়েকজন সিনিয়র নেতাকে সেনাবাহিনী আটক করে।

এছাড়া সেনাবাহিনী এক বছরের জন্যে দেশটিতে জরুরি অবস্থা জারি এবং একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে।

সেনাবাহিনীর মালিকানাধীন মাওয়াধি টিভির এক ঘোষণায় বলা হয়েছে, রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ পদক্ষেপ প্রয়োজন।

নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক অনিয়ম মোকাবেলায় দেশটির নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলেও এতে অভিযোগ করা হয়।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সুচিসহ আটক নেতাদের ছেড়ে না দিলে ব্যবস্থা নেয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০১:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১