ঢাকা ০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ১ম বিভাগ ভলিবল লীগ চলছে

ভলিবল খেলা শুরু হওয়ার পূর্বে খেলোয়ারদের নিয়মাবলী বুঝিয়ে দিয়েছেন রেফারি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ১ম বিভাগ ভলিবল লীগ চলছে। ৩০ জানুয়ারি দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে প্রথম খেলা অনুষ্ঠিত হয়েছে ‘গ’ গ্রুপের রক্তারুন সংঘ এবং রেঁনেসা ক্রীড়া চক্র দলের মধ্যে। এ খেলায় সরাসরি ২-১ সেটে রেঁনেসা ক্রীড়া চক্র দল বিজয়ী হয়েছে। রেঁনেসা ক্রীড়া চক্র দলের দলনেতা ছিলেন মঞ্জুরুল ইসলাম এবং রক্তারুন সংঘের দলনেতা ছিলেন মোহাম্মদ সোহেল। এই খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন রকিবুল হাসান এবং আব্দুর রহমান রঞ্জু।

দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে ‘খ’ গ্রুপের চলন্তিকা স্পোটিং ক্লাব ও সানমুন স্পোটিং ক্লাব দলের মধ্যে। এ খেলায় সরাসরি ২-০ সেটে সানমুন স্পোটিং ক্লাব দল বিজয়ী হয়েছে। সানমুন স্পোটিং ক্লাবের দলনেতা ছিলেন মোহাম্মদ রাশেদ এবং চলন্তিকা স্পোটিং ক্লাবের দলনেতা ছিলেন ফরিদুল ইসলাম। এই খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন বাহা উদ্দিন ও রকিবুল হাসান।

প্রসঙ্গত, ২৩ জানুয়ারী বিকেলে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ১ম বিভাগ ভলিবল লীগ উদ্বোধন হয়েছে। এই ভলিবল লীগ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। চারটি গ্রুপে মোট ১৫ টি দল এ খেলায় অংশগ্রহণ করছে।

৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে দুইটি খেলা। দুপুরে প্রথম খেলা অনুষ্ঠিত হবে বার্সেলোনা ক্লাব এবং ফ্রেন্ডস ক্লাব দলের মধ্যে। দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে সানমুন স্পোটিং ক্লাব ও রশীদপুর ক্রীড়া চক্র দলের মধ্যে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ১ম বিভাগ ভলিবল লীগ চলছে

আপডেট সময় ০৮:৫৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১