ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি বাইডেনের শপথ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ২০ জানুয়ারি স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় রাত ১১টা) যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন ও কমলা হ্যারিস। তাদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি জন রবার্টস ও বিচারপতি সোনিয়া সটোমাইয়র। খবর বিবিসি ও দ্যা গার্ডিয়ানের।

জো বাইডেনের শপথ উপলক্ষে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন এলাকায় যেন নিরাপত্তার দুর্গ তৈরি করা হয়েছে। একটু পরপর ব্যারিকেড, কাঁটাতারের বেড়া এবং ক্যাপিটলের চারদিকে সাত ফুট উঁচু ইস্পাতের অস্থায়ী দেয়াল।

বাইডেন যখন শপথ নেবেন, তখন ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা বহাল থাকবে। এই অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ন্যাশনাল গার্ডের ২৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা পুলিশকে সহায়তা দেবে। সব মিলিয়ে অর্ধলক্ষাধিক কর্মী নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত। প্রেসিডেন্টের অভিষেক ঘিরে এত বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েনের ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন।

প্রত্যক্ষদর্শী এবং সাংবাদিকরা বলছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পরও ওয়াশিংটনে এমন চেহারা দেখা যায়নি। ৯/১১তে ওয়াশিংটনের আকাশে যুদ্ধবিমান ছিল কিন্তু মাটিতে এত সৈন্য ছিল না। শহরের যত এলাকা সেদিন লকডাউন করা হয়েছিল, এখন তার আওতা অনেক বেশি। যে মাত্রায় সেনাবাহিনীর উপস্থিতি ওয়াশিংটনে এখন দেখা যাচ্ছে তা আমেরিকান গৃহযুদ্ধের পর দেখা যায়নি।

বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জুনিয়র বুশসহ জীবিত সব প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। মিশেল ওবামা, হিলারি ক্লিনটনও থাকবেন মঞ্চের সামনে সংরক্ষিত ২০০ জন অতিথির আসনে।

অভিষেক অনুষ্ঠান নিয়ে এবার বিশেষ টেলিভিশন অনুষ্ঠান হবে। ‘সেলিব্রেটিং আমেরিকা’ শিরোনামে এই বিশেষ টিভি অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস।

টম হ্যাঙ্কসের উপস্থাপনার পাশাপাশি ৯০ মিনিটের বিশেষ টিভি অনুষ্ঠানটিতে পারফর্ম করবেন গায়ক-অভিনেতা জাস্টিন টিম্বারলেক, গায়ক জন বন জোভি, গায়িকা-অভিনেত্রী ডেমি লোভাটো ও গায়ক অ্যান্ট ক্লেমন্স।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি বাইডেনের শপথ

আপডেট সময় ০৫:৩১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১