ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

ব্রিটেনের নতুন ধরনের করোনা অন্তত ৬০টি দেশে শনাক্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাজ্যে ছড়ানো নতুন ধরনের করোনা বিশ্বের অন্তত ৬০টি দেশে শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) ২০ জানুয়ারি এ কথা জানায়।

এদিকে বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। নতুন ধরনের করোনা ভাইরাস বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। টিকা সহজলভ্য না হওয়া পর্যন্ত সংক্রমণ কিভাবে কমিয়ে আনা যায় দেশে দেশে সে চেষ্টাই চালানো হচ্ছে।

ডব্লিওএইচও তার সাপ্তাহিক আপডেটে জানিয়েছে দক্ষিণ আফ্রিকায় ছড়ানো নতুন ধরনের করোনার সাথে যুক্তরাজ্যের করোনার মিল রয়েছে। এটি খুবই সংক্রামক।

ডব্লিওএইচও আরো বলছে, গত সাতদিনে করোনায় রেকর্ড ৯৩ হাজার লোক মারা গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৭ লাখ লোক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রিটেনের নতুন ধরনের করোনা অন্তত ৬০টি দেশে শনাক্ত

আপডেট সময় ০৫:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১