ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই

জামালপুরে কোভিড-১৯ ও ডেঙ্গু সচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত

সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

প্রাণঘাতী কোভিড-১৯ করোনাভাইরাস ও এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বিষয়ে জামালপুরের সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ১৩ জানুয়ারি সকালে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো।

সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব এস এম জাহাঙ্গীর হোসাইন প্রধান অতিথি এবং স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সহকারী প্রধান ও কর্মসূচি ব্যবস্থাপক মো. মোকলেছুর রহমান এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। কর্মশালা সঞ্চালনা করেন জেলার জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলম ও কণিষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনিছুর রহমান।

এর আগে কর্মশালার শুরুতেই মূল প্রতিপাদ্য কোভিড-১৯ ও ডেঙ্গু সচেতনতামূলক মাল্টিমিডিয়ায় তথ্য উপস্থাপন করে এ দুটি রোগ সংক্রমণের কারণ এবং এই দুটি রোগ থেকে সুরক্ষা পেতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জামালপুরের ডেপুটি সিভিল সার্জন চিকিৎসক কে এম শফিকুজ্জামান। পরে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ সাংবাদিকদের সাথে মুক্ত আলোচনায় অংশ নেন। সাংবাদিকদের মধ্যে আলোচনায় অংশ নেন সাংবাদিক সাযযাদ আনসারী, মোস্তফা মনজু, ইউসুফ আলী, শোয়েব হোসেন, কামাল হোসেন, এম. সুলতান আলম, শুভ্র মেহেদী, ফজলে এলাহী মাকাম, তানভীর আহমেদ হীরা প্রমুখ।

কর্মশালায় বলা হয়, কোভিড-১৯ ও ডেঙ্গু আক্রান্ত হয়ে শারীরিক কষ্ট এবং অর্থ ব্যয়ের চাইতে এসব রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়াই সবচেয়ে জরুরি। তাই এ দুটি রোগ প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন থেকে সরকারি নির্দেশনা ও ডাক্তারের পরামর্শ মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্য কর্মকর্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জামালপুরে কোভিড-১৯ ও ডেঙ্গু সচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১