ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

শুরু হলো বন্যা পরবর্তী মাদারগঞ্জে বাড়িভিটা উঁচুকরণ

মাদারগঞ্জে বন্যা পরবর্তী বাড়িভিটা উঁচু করার কাজ চলছে। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

গত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে জামালপুরে চলমান ‘বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমী বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রæত পুনরুদ্ধার সহায়তা প্রকল্পের’ আওতায় মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলায় অন্যান্য কাজের পাশাপাশি শুরু হয়েছে বাড়িভিটা উঁচুকরণ কার্যক্রম। ইউকে এইড এর অর্থায়নে কারিতাস ও ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে উন্নয়ন সংঘ।

১২ জানুয়ারি সরেজমিনে মাদারগঞ্জের বালিজুড়ি ইউনিয়নের পূর্ব সুখনগরী গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায় গত বন্যায় যে সকল বাড়িতে পানি নিমজ্জিত হয়েছিলো এরমধ্যে মাটি পাওয়া সাপেক্ষে গুচ্ছাকারে বাড়িভিটা উঁচুকরণের কাজ করছে উপকারভোগী নারী কর্মীরা।

এলাকার দুটি গুচ্ছাকারে বাড়িভিটা উঁচুকরণ কার্যক্রম পরিদর্শনে আসা উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও প্রকল্পের ফোকাল ব্যক্তি জাহাঙ্গীর সেলিম এ প্রতিনিধিকে জানান, গত বন্যার পানি নিমজ্জিত হবার পরিমাপ করে তারও উঁচু করে মাটি কাটা হচ্ছে। আগামীতে গত বন্যার মতো পানি উঠলেও বাড়ি ঘরে আর পানি উঠবে না। উঁচুকরণ ভিটাগুলোতে বন্যা কবলিত মানুষ ও গবাদি প্রাণি আশ্রয় নিতে পারবে। পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রকল্পের মনিটরিং কর্মকর্তা কমল পাল, স্কুল ফিডিং প্রকল্পের এমআরও মাহমুদ আলম তপন প্রমুখ। জানা যায়, ছয়শ পরিবার এ কাজে সরাসরি উপকার পাবে।

উন্নয়ন সংঘ সূত্র জানায়, প্রকল্পের আওতায় গ্রামীণ সড়ক মেরামত, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, ক্ষতিগ্রস্ত নলকূপ মেরামত, বাড়িভিটা উঁচুকরণ, হাঁস ও ছাগল বিতরণ করা হবে। প্রকল্প থেকে সরাসরি দুই হাজার ১১০টি পরিবার উপকৃত হবে। এছাড়া মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার ৪টি ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াত, পয়ঃনিস্কাশন, নিরাপদ পানি, স্বাস্থ্য ও পুষ্টির দিক থেকে উপকার পাবে।

উল্লেখ যে, ইউকে এইড এর আর্থিক সহায়তায় এবং ইউএনওপিএস এর অর্থ ব্যবস্থাপনায় ‘বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমী বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনরুদ্ধার সহায়তা প্রকল্পের’ কাজ সন্তোষজনক পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। একাজে স্থানীয় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীদের সর্বাত্মক সহায়তায় সফল গতিতে কাজ চলছে বলে জানান উন্নয়ন সংঘের প্রতিনিধিরা।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

শুরু হলো বন্যা পরবর্তী মাদারগঞ্জে বাড়িভিটা উঁচুকরণ

আপডেট সময় ০৬:৩১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১