ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ৩৯৩৬ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রে ৫ জানুয়ারি করোনাভাইরাসে প্রাত্যহিক মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ৩ হাজার ৯৩৬ জন প্রাণ হারানোয় তাদের আগের নিজস্ব রেকর্ড ভঙ্গ হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, এ মহামারি ভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশে মঙ্গলবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় (গ্রীনিচ মান সময় বুধবার ০১৩০) নতুন করে ২ লাখ ৫০ হাজার ১৭৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রে এ ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৩ লাখ ৫৭ হাজার ৬৭ জনে দাঁড়িয়েছে।

কোভিড ট্র্যাকিং প্রজেক্টের উপাত্ত অনুযায়ী, এ মহামারির শুরু থেকে বর্তমানে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক লোক হাসপাতালে ভর্তি রয়েছে। করোনাভাইরাসে সংক্রমণের কারণে দেশটিতে এখন ১ লাখ ৩১ হাজারের বেশি রোগি হাসপাতালে রয়েছে।

দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে বর্তমানে একেবারে খারাপ পরিস্থিতি বিরাজ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ৩৯৩৬ জনের মৃত্যু

আপডেট সময় ০৫:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১