ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের পলিথিনবিরোধী অভিযান, একজনকে সাজা

সাজাপ্রাপ্ত ব্যবসায়ী মো. এরশাদ আলী।

সাজাপ্রাপ্ত ব্যবসায়ী মো. এরশাদ আলী।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলার শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে ৪০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের ভ্রাম্যমাণ আদালত। পলিথিন বাজারজাত করার অপরাধে একজন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ ফিরোজ আল মামুন।

৩ জানুয়ারি র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জব্দ করা অবৈধ পলিথিন।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে ও শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ ফিরোজ আল মামুনের উপস্থিতিতে ৩ জানুয়ারি বেলা ১১টার দিকে শিমুলতলী (ধানুপাড়া) এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে ৪০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। পলিথিন বাজারজাত করার অপরাধে ব্যবসায়ী মো. এরশাদ আলীকে (২৪) ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম। মো. এরশাদ আলী শেরপুর সদর উপজেলার টানপাড়া গ্রামের আহের মাহমুদের ছেলে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধনী/২০১০ এর ৬ (ক) ধারার অপরাধে ১৫ (১) ধারার টেবিল এর ৪ (ক) অনুযায়ি তাকে এ সাজা দেওয়া হয়।

ওই ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ শেরপুর সদর এলাকায় অবৈধ পলিথিনের ব্যবসা করে আসছিল। এই সমস্ত অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের পলিথিনবিরোধী অভিযান, একজনকে সাজা

আপডেট সময় ১১:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১