ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

দেউরপাড়া চন্দ্রায় রহুল আমিন সিদ্দিকীর শাস্তির দাবিতে মানববন্ধন

নিরীহ গ্রামবাসীকে হয়রানির অভিযোগে স্থানীয় রুহুল আমিন সিদ্দিকীর শাস্তির দাবিতে দেউরপাড় চন্দ্রাবাসীর মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবদেক
বাংলারচিঠিডটকম

মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে হয়রানির প্রতিবাদে এবং গ্রেপ্তার চারজন গ্রামবাসীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জামালপুর পৌরএলাকার দেউরপাড় চন্দ্রা এলাকাবাসী। ১ জানুয়ারি বেলা ১১টায় স্থানীয় রাস্তায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

গ্রামবাসীর অভিযোগ, দেউরপাড় চন্দ্রা এলাকার রুহুল আমীন সিদ্দিকী দীর্ঘদিন ধরে প্রতিবেশী দরিদ্র দুদু মিয়ার ১০ শতাংশ জমি বেদখলের পায়তারা চালিয়ে আসছিলেন। ওই জমিতে তার মুরগির খামারে হামলা চালিয়ে ক্ষতি করার অভিযোগ তুলে জামালপুর আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় দুদু মিয়া, স্থানীয় মসজিদ কমিটির সহ-সভাপতি ও এলাকার মুরুব্বি মনজুরুল হক ফজলুসহ ১০ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে মুরগির খামারে হামলা, ভাংচুর ও মুরগিচুরির অভিযোগ আনা হয়েছে।

ওই মামলায় দুদু মিয়া, মো. হারুন, আয়নাল ও ময়নাল আটক হয়ে জেলহাজতে রয়েছেন। গ্রামবাসীর অভিযোগ, দুদু মিয়ার জমিতে রুহুল আমীন সিদ্দিকীর মুরগির খামার কোনদিনও ছিল না। দুদু মিয়া ও তার লোকজনদের হয়রানি করার উদ্দেশ্যেই আদালতে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। গ্রামবাসীকে হয়রানিকারী রুহুল আমিন সিদ্দিকীর শাস্তির দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এ সময় বক্তব্য রাখেন স্থানীয় মুরুব্বি মনজুরুল হক ফজলু, মোহাম্মদ আলী, সুলতান মাহমুদ, ভুক্তভোগী দুদু মিয়ার স্ত্রী ফুলমতী প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

দেউরপাড়া চন্দ্রায় রহুল আমিন সিদ্দিকীর শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৬:৫৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১