ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামালপুরে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার মো. রনি মিয়া।

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার বেলটিয়া এলাকা থেকে অপহরণ মামলার একজন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা ২৮ ডিসেম্বর রাতে বিশেষ অভিযান চালিয়ে বেলটিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার আসামির নাম মো. রনি মিয়া (৩২)। তিনি শেরপুর সদর উপজেলার চর জঙ্গলদী গ্রামের এছাহাক আলীর ছেলে।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ২৮ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে বেলটিয়া বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় বেলটিয়া বাজার থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শেরপুর সদর থানায় করা মামলার আসামি মো. রনি মিয়াকে গ্রেপ্তার করা হয়।

আসামিকে আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য শেরপুর সদর থানায় পাঠানো হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জামালপুরে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০২:০০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০