ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট!

বকশীগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণি কর্মচারী পরিষদের মানববন্ধন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণি কর্মচারী পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা বা অফিস সুপার করা, ১১তম গ্রেডে বেতন স্কেল প্রদান করা সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ বেসকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ।

২৯ ডিসেম্বর উপজেলা পরিষদের সামনে বেলা ১১টায় শুরু করে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন পরিষদের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী।

মানববন্ধনে বাংলাদেশ বেসকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ বকশীগঞ্জ শাখার সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একরামুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, আবদুল আজিজ, নজরুল ইসলাম প্রমুুখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তাদের দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেন কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণি কর্মচারী পরিষদের মানববন্ধন

আপডেট সময় ০৮:২৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০