ঢাকা ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

ব্রিটেনজুড়ে অস্বাভাবিকহারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পুরো ব্রিটেনজুড়ে এখন নতুন করোনা আতঙ্ক। অস্বাভাবিকহারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে নতুন ধরনের এই করোনাভাইরাস প্রতিহতে সক্ষম, ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন।

নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একের পর এক দেশ যুক্তরাজ্যের সাথে যোগাযোগ বাতিল করায় অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন হতে চলছে প্রভাবশালী এই দেশটি। স্থবির হয়ে থাকা ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতেও বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা।

অন্যদিকে, এই ভাইরাসে আক্রান্তদের তথ্য বিশ্লেষণের পর বিজ্ঞানীরা বলছেন, রূপান্তরিত এই ভাইরাস শিশুদের অনেক সহজে আক্রান্ত করতে পারে। তবে বায়োনটেকের প্রধান নির্বাহীর দাবি, তাদের আবিষ্কৃত ভ্যাকসিন এই নতুন ভাইরাসকে প্রতিহত করতে সক্ষম।

কোভিড সংক্রমণের ক্ষেত্রে সবচে বেশি ঝুঁকিতে পূর্বলন্ডন, যেখানে ব্রিটেনের বাংলাদেশীদের অধিকাংশই বসবাস করছেন। তাদের মাঝেও ক্রমশ বাড়ছে আতঙ্ক।

সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে নতুন বৈশিষ্ট্যের এই করোনাভাইরাস শনাক্ত হয়। তারপর তা গোটা যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ে। ভাইরাসটি ৭০ শতাংশ দ্রুত ছড়াতে সক্ষম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রিটেনজুড়ে অস্বাভাবিকহারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

আপডেট সময় ০৪:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০