ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

‘দরজা খুলেন আমি ইউএনও বলছি’

তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের কম্বল বিতরণ করেন ইউএনও মুন মুন জাহান লিজা ও এসিল্যান্ড স্নিগ্ধা দাস। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতিদিনের মত নিজেদের ভাল মন্দ নিয়ে গল্পগুজব করছিলেন তারা। সুখ দুঃখ নিয়ে তারা প্রতিদিনই এভাবে একে অপরের গল্পে মজে থাকেন। হঠাৎ গেইটে ঠক ঠক শব্দ। তামান্না হিজরা প্রশ্ন ছুড়ে বললেন কেডা ওহানে (কে ওখানে), গেইটের বাইরে থেকে……দরজা খুলেন আমি ইউএনও বলছি। সবাই আশ্চর্য হয়ে গেলেন। গেইট খুলতেই দেখলেন কম্বল হাতে দাঁড়িয়ে আছেন ৪-৫ জন। পরিচয় দিলেন সবাই। তাদের গল্পে অংশ নিলেন ইউএনও নিজেও। এ সময় ইউএনও জানালেন আপনাদেরকে কম্বল দিতে এসেছি।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ি এলাকাসহ উত্তরাঞ্চলে গত ১০ দিন ধরে প্রচন্ড কুয়াশা ও শীতের তীব্রতা বেড়ে গেছে। শীতের দাপটে অসহায় হয়ে পড়েছেন নিম্নআয়ের মানুষ। সূর্যের দেখা না থাকায় মানুষের ভোগান্তি বেড়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জনজীবন।

তাই উপজেলা প্রশাসন থেকে তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে শীতবস্ত্র (কম্বল) বিতরণের উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।

১৩ ডিসেম্বর সন্ধ্যায় কম্বল বিতরণের জন্য পাখিমারা এলাকায় হিজরাদের সমিতিতে যান ইউএনও মুন মুন জাহান লিজা। পরে ২০ জন হিজরার মাঝে বিতরণ করা হয় কম্বল।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাসান মাহবুব খান, হিজরাদের নেতা তামান্না হিজরাসহ হিজরা সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘দরজা খুলেন আমি ইউএনও বলছি’

আপডেট সময় ০৭:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০