ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জামালপুর জেলা শাখার মানববন্ধন। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

কুষ্টিয়া জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জামালপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর বিকেলে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার আহ্বায়ক মুক্তা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, পৌর কাউন্সিলর রাজিব সিংহ সাহা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ তানভির আহাম্মেদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার সদস্য সচিব মো. হাফিজুর রহমান আকবর ও সদস্য আবৃত্তিকার রবিউল ইসলাম রাসেল, শহর শাখার আহ্বায়ক শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার সভাপতি মাফিজুল আলম মুক্তা প্রমুখ।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ধর্মের পবিত্রতা রক্ষার জন্য ধর্মের নামে সন্ত্রাসের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। স্বাধীনতাবিরোধী, মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি ভাস্কর্য ভাংচুর করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মর্যাদা ও মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত হেনেছে। ভাস্কর্য ভাংচুর করে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন সংগঠনের সংগঠক, সদস্যসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন

আপডেট সময় ০৯:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০