ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

বকশীগঞ্জে দিনে মালামাল লোড-আনলোডে নিষেধাজ্ঞা

বকশীগঞ্জ প্রতিনিধি॥
জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরে যানজট নিরসনে দিনের বেলায় ট্রাক ও ট্রলি গাড়িতে মালামাল লোড-আনলোড করা নিষিদ্ধ ঘোষণা করে জুরুরি আদেশ জারি করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম দেওয়ান মোহাম্মদ তাজুুল ইসলাম ২৫ সেপ্টেম্বর বিকেলে এই আদেশ জারি করেন।

জারি করা ওই আদেশ থেকে জানা যায়, বকশীগঞ্জ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে বেআইনিভাবে সবজি, কাঁঁচামাল ও স্থাপনা তৈরি করে অনেক ব্যবসায়ী ব্যবসা করে আসছেন। এ ছাড়াও বাজারের ব্যবসায়ীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত রাস্তার উপর ট্রাক ও ট্রলি গাড়ি দাড়া করিয়ে মালামাল লোড ও আনলোড করে থাকেন। ফলে বকশীগঞ্জ শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে সাধারণ মানুষ ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

এ কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত পৌর শহরে ট্রাক ও ট্রলিসহ অন্যান্য যানবাহরে যানজট সৃষ্টি করে মালামাল লোড-আনলোড করা নিষিদ্ধ করে জরুরি আদেশ জারি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম জানান, যানজট নিরসনে উদ্যোগটি নেয়া হয়েছে। সকল ব্যবসায়ী প্রতিনিধিকে বিষয়টি অবগত করা হয়েছে। এর ব্যতয় ঘটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

বকশীগঞ্জে দিনে মালামাল লোড-আনলোডে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৪:৪৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮