ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

জামালপুরে ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালানোয় চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর শহরের জজ কোর্ট সংলগ্ন সড়কে ২৩ সেপ্টেম্বর দুপুরে অভিযান চালিয়ে ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালানোর অভিযোগে এক চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মুহাম্মদ ইমরানুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, নির্বাহী হাকিম মুহাম্মদ ইমরানুল হক ২৩ সেপ্টেম্বর দুপুরে জামালপুর জজ কোর্ট সংলগ্ন সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালানোর অভিযোগে এক চালককে ১৯৮৩ সালের মটরযান অধ্যাদেশের ১৩৮ ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানায় দণ্ডপ্রাপ্ত চালক হলেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন। জামালপুর বিআরটিএ এর পরিদর্শক ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

জামালপুরে ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালানোয় চালককে জরিমানা

আপডেট সময় ০৬:৫৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮