ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ট্রাম্পের পরাজয় না মানার বিষয়টি ‘বিব্রতকর’ : বাইডেন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় না মেনে নেয়ার বিষয়টি ‘বিব্রতকর’। তবে তিনি একে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন।

নির্বাচনে ট্রাম্পের পরাজয় মেনে না নেয়ার বিষয়টিকে তিনি কীভাবে দেখছেন মঙ্গলবার নিজ শহর উইলমিংটনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, খোলাখুলিভাবে বললে এটি বিব্রতকর। তবে এটি ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে প্রভাবিত করবে না।

মার্কিন সংবাদ মাধ্যমগুলো শনিবার বড় বড় রাজ্যগুলোতে বাইডেনের ভূমিধস বিজয় অর্জনের পাশাপাশি দেশব্যাপী পপুলার ভোটেও যথেষ্ট এগিয়ে থাকার ঘোষণা দিলেও ট্রাম্প পরাজয় স্বীকারে এখনও অস্কীকৃতি জানিয়ে আইনি লড়াইয়ের সিদ্ধান্তে অটল রয়েছেন।

এ প্রেক্ষিতে বাইডেন বলেন, আমাদের বিজয় স্বীকারে তারা যে ইচ্ছুক নয় এতে পরবর্তী পরিকল্পনায় এর কোন প্রভাব পড়বে না। কোন কিছুই ক্ষমতা হস্তান্তরকে থামিয়ে রাখতে পারবে না।

উল্লেখ্য, আগামী বছরের ২০ জানুয়ারি জো বাইডেনের আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

ট্রাম্পের পরাজয় না মানার বিষয়টি ‘বিব্রতকর’ : বাইডেন

আপডেট সময় ০৫:২৫:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০