ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হামলায় নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী ক্রীড়া এখন একটি পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান দেওয়ানগঞ্জে প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে শেষ হল দুর্গোৎসব সরিষাবাড়ীতে নানা আনুষ্ঠানিকতায় প্রতিমা বিসর্জনে শেষ হল দুর্গোৎসব ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা, সম্বলটুকু হারিয়ে দিশেহারা কৃষক জয়ান উদ্দিন ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির কিউবায় জ্বালানি সরবরাহে খনিজ কোম্পানি শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি

জামালপুরে আইপিএল নিয়ে জুয়া, ৫ জনকে জরিমানা

আইপিএল নিয়ে জুয়া খেলার অপরাধে আটক ৫ জন। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার মাছিমপুর এলাকায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল নিয়ে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৫ জনকে আটক করে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ৮ নভেম্বর রাতে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন মাছিমপুর এলাকার মো. গোলাম মোস্তফার ছেলে মো. রিপন মিয়া (২৪), মো. আজিজুল হকের ছেলে মো. বাবু (২৮), মো. খলিলুর রহমানের ছেলে মো. বিনিময় (২৫), মৃত সোহরাব উদ্দিনের ছেলে মো. নিরব (১৮) ও মো. গোলাম মোস্তাফার ছেলে রিপাত (১৬)।

র‌্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে ৯ নভেম্বর জানানো হয়, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে ৮ নভেম্বর রাত সোয়া নয়টার দিকে মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে র‌্যাব। পরে তাদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করে জুয়া খেলা থেকে বিরত থাকার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার

জামালপুরে আইপিএল নিয়ে জুয়া, ৫ জনকে জরিমানা

আপডেট সময় ০৬:১৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০